যেভাবে সাজানো হয়েছে নেইমি-ভিনিদের রুম - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে সাজানো হয়েছে নেইমি-ভিনিদের রুম

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপে নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিল দল কোথায় থাকবে সেটা মার্চেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। রোববার তারা তুরিন থেকে কাতার আসার আগেই তাদের আবাসন ও অনুশীলন গ্রাউন্ড প্রস্তুত করে রাখা হয়েছিল।

নেইমার-রিচার্লিসনরা থাকবেন দোহার ওয়েস্টিন দোহা এন্ড স্পা হোটেলে এবং গ্রান্ড হামাদ স্টেডিয়ামে। নেইমাররা তাদের রুমও সাজিয়ে নিয়েছেন।

ব্রাজিল দলের ক্যাপ, জার্সি নম্বরধারী ব্রাজিল কনফেডারেশনের লোগো এবং ছোট বেলার একটি করে ছবি রাখা হয়েছে তাদের রুমে। নেইমার, ভিনিসিয়াস, অ্যান্তনি, রিচার্লিসনরা ছবি দিয়ে তাদের হোটেল রুমের ছবি শেয়ার করেছেন।

ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ২৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপের ফেবারিট তমকা পাওয়া সেলেকাওরা। তাদের গ্রুপের শেষ ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর। ওই ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পর্দা নামবে।