কারাবন্দী মন্ত্রীর ‘বডি ম্যাসাজের’ ভিডিও ভাইরাল, ভারতজুড়ে হইচই - জনবার্তা
ঢাকা, , |

কারাবন্দী মন্ত্রীর ‘বডি ম্যাসাজের’ ভিডিও ভাইরাল, ভারতজুড়ে হইচই

জনবার্তা প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২২ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিজেপি বলছে, সত্যেন্দ্র জৈন তিহার কারাগারে বিশেষ সুবিধা ভোগ করছেন। আর আম আদমি বলছে, তাদের মন্ত্রী বিশেষ সুবিধা ভোগ করছেন না। বরং চিকিৎসার প্রয়োজনে তাঁকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, অরবিন্দ কেজরিওয়াল (দিল্লির মুখ্যমন্ত্রী) এখন কোথায় লুকিয়ে আছেন? সত্যেন্দ্র জৈনকে গা টেপানো উপভোগ করতে ও কারা আইন লঙ্ঘন করে দর্শকদের সঙ্গে দেখা করতে দেখা যাচ্ছে। আম আদমি পার্টি এখন ‘স্পা অ্যান্ড ম্যাসেজ পার্টি’ হয়ে গেছে উল্লেখ করে গৌরব ভাটিয়া কেজরিওয়ালের কাছে সত্যেন্দ্রের কারা আচরণের ব্যাখ্যা দাবি করেন।