নিজের বউকেই সামলাতে পারি না: শাহরুখ খান - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিজের বউকেই সামলাতে পারি না: শাহরুখ খান

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

গোটা বলিউডকে এক হাতে সামলান শাহরুখ খান। কয়েকদিন আগে ‘পাঠান’ ছবি দিয়ে ফের প্রমাণ করেছেন বিষয়টি। তবে সামলাতে পারেন না স্ত্রী গৌরী খানকে। সামাজিক মাধ্যমে এ কথা নিজেই জানিয়েছেন কিং খান।

নেটমাধ্যমে এসআরকে সেশনে নিয়মিত অংশ নেন শাহরুখ। সেখানে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এবার এক ভক্তের প্রশ্নের উত্তরে স্ত্রীকে সামলাতে না পারার তথ্য দিলেন তিনি।

শাহরুখকে ট্যাগ করে একজন জানান, বউয়ের সঙ্গে ‘জওয়ান’ দেখতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু বউ বেজায় দেরি করে। ‘পাঠান’ দেখতে যাওয়ার সময়ও একই অবস্থা হয়েছিল। কী করা যায়? এই প্রশ্ন কিং খানকে করেন তিনি।

জবাব দিতে দেরি করেননি এসআরকে। তিনি লেখেন, “আরে ভাই, আমাকে এভাবে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বোলো না, প্লিজ! আমি নিজের বউকেই সামলাতে পারি না, তুমি তোমার সমস্যা আমার ওপরে দিয়ে দিচ্ছ। সমস্ত বিবাহিত স্ত্রীদের বলছি কোনও মানসিক চাপ ছাড়া গিয়ে ‘জওয়ান’ দেখুন।”

শাহরুখের বর্তমান ব্যস্ততা ‘জওয়ান’ নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। তার বিপরীতে দেখা আছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।