এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেপাল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেপাল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৫, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন এশিয়া কাপের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের মতো অন্যান্য দেশও নিজেদের স্কোয়াড দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে সামনে রেখে গতকাল ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেপাল ক্রিকেট বোর্ড (এনসিবি)।

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে এই প্রথমবার সুযোগ পেয়েছে নেপাল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে সন্দীপ লামিচানের দল।

এশিয়া কাপের জন্য সিনিয়র ক্রিকেটারদের উপর আস্থা রেখে শক্তিশালী স্কোয়াড দিয়েছে নেপাল। যেখানে রোহিত, আসিফ শেখ, কুশল ভার্তেল, কুশল মাল্লা,কারান কেসি, সোমপাল কামি ও সন্দীপ লামিচানের মতো সিনিয়র তারকারা রয়েছেন।

এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ সঙ্গী হয়েছে নেপাল। পাকিস্তান ও ভারতের সঙ্গে লড়তে হবে রোহিতদের। ৩০ আগস্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুলতানে পাকিস্তানের মুখোমুখি হবে নেপাল। ৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ক্যান্ডিতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। এশিয়া কাপের আগে সপ্তাহ খানেক আগে পাকিস্তানে প্রস্তুতি ক্যাম্প করবে নেপাল। কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে হিমালয়ের দেশটি।

এশিয়া কাপে নেপাল স্কোয়াড : রোহিত পাওডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভার্তেল ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দীপ লামিচান, কারান কেসি, গুলশান ঝা, শ্যাম ধাকাল, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি,, সুন্দীপ জোরা, অর্জুন সউদ, কিশোর মাহাতো।