ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা - জনবার্তা
ঢাকা, , |

ভারতের আহমেদাবাদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

জনবার্তা প্রতিবেদন
জুন ১২, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের গুজরাটের মেঘানী নগরে ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে, এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে অন্তত ১৩৩ জন যাত্রী ছিলেন।

তবে বিমানটি আসলেই এয়ার ইন্ডিয়ার কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে।