নেতানিয়াহুকে আজারবাইজান যেতে দিল না তুরস্ক - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেতানিয়াহুকে আজারবাইজান যেতে দিল না তুরস্ক

জনবার্তা প্রতিবেদন
মে ৪, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের বাধায় আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থা এবং ‘টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি’ বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।

তবে তা সত্য নয়, বরং তুরস্ক উইং অফ জায়োন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় পরে গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে। কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইসরাইলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে ।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ‘নিরাপত্তার কারণে’ আজারবাইজানে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন।

তবে, সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়োনকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক, অথবা বিকল্পভাবে, সিরিয়া, ইরাক এবং ইরানের ওপর দিয়ে উড়তে হয়।