গয়েশ্বরের ওপর হামলা বাংলাদেশের ওপর আক্রমণ: মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গয়েশ্বরের ওপর হামলা বাংলাদেশের ওপর আক্রমণ: মির্জা ফখরুল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (০১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘এই হামলা শুধু গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হয়নি, এই আক্রমণ হয়েছে বাংলাদেশের ওপর, বাংলাদেশের মানুষের ওপর, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর।’

গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে কেরাণীগঞ্জ থানা বিএনপি পল্টনে মানববন্ধনের আয়োজন করে।

চলমান এক দফার আন্দোলনকে আরও বেগবান করতে এ সময় নেতা-কর্মীদের আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘আমাদের এক দফা, এক দাবি—এই সরকারের পদত্যাগ। এই দাবি আদায়ের মধ্য দিয়ে দেশের সংকটের সমাধান সম্ভব। আপনারা (নেতা কর্মী) আরও দৃঢ় হন, আরও ঐক্যবদ্ধ হোন।’