বিমানে ধূমপান : যাত্রীকে জেলে পাঠাল মুম্বাই আদালত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিমানে ধূমপান : যাত্রীকে জেলে পাঠাল মুম্বাই আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

বিমানের টয়লেটে ধূমপান ও বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করার দায়ে রত্নাকর দ্বিবেদী নামে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে জেলে পাঠাল মুম্বাইয়ের নিম্ন আদালত।

সোমবার ওই যাত্রীকে দোষী সাব্যস্ত করে মুম্বাইয়ের আদালত।

২৫ হাজার টাকার বিনিময়ে জামিন পেতে পারেন তিনি। জামিনের জন্য ২৫ হাজার টাকা দিতে রাজি হননি রত্নাকর। উল্টো আদালতে দাঁড়িয়ে তর্ক করেন।

আসামি জানান, অনলাইনে দেখেছেন যে ধারায় মামলা আনা হয়েছে, তার জরিমানা ২৫০ টাকা। তিনি ওই টাকা দিতে রাজি, কিন্তু ২৫ হাজার টাকার বিনিময়ে জামিন নিতে রাজি নন। আদালতে দাঁড়িয়েই তিনি বলেন, ‘দরকারে জেল যাব। জামিনের টাকা দেব না।’ এর পরেই আন্ধেরির নগর দায়রা আদালত তাকে জেলে পাঠিয়েছে।

গত ১০ মার্চ লন্ডন থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যাচ্ছিলেন রত্নাকর। সেখানে টয়লেটে দাঁড়িয়ে ধূমপান করেছিলেন। কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, বার বার বারণ করা সত্ত্বেও রত্নাকর কথা শোনেননি। ধূমপান করেছেন।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, বিমানে ঝামেলা করেছিলেন রত্নাকর। বিমানচালক মৌখিক এবং লিখিত নির্দেশ দেওয়ার পরেও কথা শোনেননি। চিৎকার করেছেন। তার আচরণের কারণে বিপদে পড়েছেন অন্য যাত্রীরাও।

রত্নাকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় (অন্যের জীবন বিপদে ফেলা) জরিমানা করা হয়েছে। সেই নিয়েই আদালতে দাঁড়িয়ে তর্ক করেন ওই যাত্রী।