হিরো আলমের কাছেও সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার: ফখরুল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলমের কাছেও সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় সরকার: ফখরুল

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকার হিরো আলমের কাছেও সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) সেখানেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। হিরো আলম প্রমাণ করেছেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।