কারামুক্ত হলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত হলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৩ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা বাবুল ৭ ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হন। ৫১ দিন কারাভোগের পর জামিনে আজ মুক্ত হন।

এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।