ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন নিহত - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ জন নিহত

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১১, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

উত্তর ফিলিপাইনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিক-আপ ট্রাকের সংঘর্ষে এক পরিবারের ১১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতের পরপরই ফিলিপাইনের কাগায়ান প্রদেশের আবুলুগ পৌরসভার একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

টয়োটা হিলাক্স সিরিজের পিক-আপটি ১৪ জন যাত্রী নিয়ে মহাসড়কের পৌঁছে বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

কাগায়ান পুলিশ মেজর আন্তোনিও পালাত্তাও বলেন, পিক-আপে থাকা যাত্রীদের মধ্যে মাত্র তিনজন বেঁচে গেছেন। বাসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে চালক ও কন্ডাক্টর গুরুতর আহত হয়েছেন এবং ২৩ যাত্রী সামান্য আহত হয়েছেন।

পুলিশ ক্যাপ্টেন জুন-জুন তোরিও বলেন, এলাকাটি টয়োটা হিলাক্সের চালকের পরিচিত নয় এবং তিনি সচেতন ছিলেন না ফলে দুর্ঘটনাটি ঘটেছে।

চালকদের নিয়ম লঙ্ঘন, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহনের ফলে ফিলিপাইনে ভয়াবহ সড়ক দুর্ঘটিনা স্বাভাবিক ঘটনা।
সূত্র: আরব নিউজ