পুলিশ-প্রশাসনের প্রতি গয়েশ্বর আমরাও হাত গুটিয়ে থাকব না - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-প্রশাসনের প্রতি গয়েশ্বর আমরাও হাত গুটিয়ে থাকব না

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি ঘোষিত ১০ দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে আজ নয়াপল্টনে এই সমাবেশ করে বিএনপি। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় একই দাবিতে সমাবেশ করেছে সরকারবিরোধী আরও কয়েকটি জোট।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এমনকি প্রশাসনের লোকদের সরকার ঘুষ দেয়। ২০১৮ সালের নির্বাচনে গাদায় গাদায় টাকা পুলিশের এসপি, ডিআইজিকে দিয়েছে। যে সরকার প্রশাসনের লোকদের ঘুষ দেয়, সেই সরকারের নৈতিক অধিকার নেই কারও দিকে আঙুল তোলার। কারণ, প্রশাসন ও সরকার যৌথভাবে দেশে লুটপাট করছে, দুর্নীতি করছে।’