খাদ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোগ্যপণ্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা বেশি জোড় দিয়েছি। তবে কেউ খাদ্যপণ্য মজুত ও দুই নম্বরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বুধবার (১১ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অর্থনীতি তিন ধরনের। সরকারি, বেসরকারি ও সমবায় ভিত্তিক। ভোগ্যপণ্য উৎপাদন বাড়ানোর জন্য আমরা বেশি বেশি জোড় দিয়েছি।’