সরকারের টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি নজিরবিহীন : মোশাররফ - জনবার্তা
ঢাকা, , |

সরকারের টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি নজিরবিহীন : মোশাররফ

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সরকার কোনোদিন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে না। এই সরকারের টাকা পাচার, লুটপাট ও দুর্নীতি নজিরবিহীন। এরা কোনোদিনই দেশের অর্থনীতি মেরামত করতে পারবে না। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা বিচার বিভাগকেও স্বাধীন করতে পারবে না। সুতরাং এই সরকারের বিদায় ছাড়া কোনো বিকল্প নেই। সেজন্য জনগণের মতামত নিয়েই আমরা ১০ দফা কর্মসূচি প্রণয়ন করেছি।’