জামায়া‌তের শা‌ন্তিপুর্ন কর্মসুচীতে হামলা ও গ্রেফতা‌রের ঘটনায় লেবার পা‌র্টি তীব্র নিন্দা - জনবার্তা
ঢাকা, , |

জামায়া‌তের শা‌ন্তিপুর্ন কর্মসুচীতে হামলা ও গ্রেফতা‌রের ঘটনায় লেবার পা‌র্টি তীব্র নিন্দা

জনবাতর্ধা প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

শেখ হা‌সিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে জাতীয় নির্বাচন সহ ১০ দফা দাবী‌তে যুগপৎ আ‌ন্দোল‌নে জামায়া‌তে ইসলামীর শা‌ন্তিপূর্ন গণ‌মি‌ছিল কর্মসুচীতে পু‌লি‌শের গু‌লিবর্ষন, নৃশংস হামলা ও নেতা-কর্মী‌দের গ্রেফতা‌রের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ লেবার পা‌র্টি।

আজ (শ‌নিবার) এক যুক্ত বিবৃ‌তি‌তে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা: মোস্তা‌ফিজুর রহমান ইরান ও মহাস‌চিব লায়ন মো: ফারুক রহমান ব‌লেন, মি‌ছিল মি‌টিং সমা‌বেশ করা নাগরিক অ‌ধিকার। বর্তমান সরকার অ‌বৈধ ক্ষমতা দীর্ঘা‌য়িত কর‌তে র‌্যাব পু‌লিশ বি‌জি‌বি‌কে গনতন্ত্রকামী নিরীহ নিরপরাধ মানু‌ষের ওপর জুলুম নির্যাতন নিপীড়ন চালা‌চ্ছে। শুক্রবার মা‌লিবা‌গে জামায়া‌তের শা‌ন্তিপুর্ন মি‌ছি‌লে গু‌লি চা‌লি‌য়ে আহত ও গ্রেফতার ক‌রে ভী‌তিকর প‌রি‌স্থিত সৃ‌ষ্টি ক‌রে‌ছে। বিনা‌ভো‌টের সরকার জামায়াত‌কে রাজ‌নৈ‌তিক ভা‌বে মোকা‌বেলা কর‌তে না পে‌রে হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়ন জুলু‌মের পথ বে‌ছে নি‌য়ে‌ছে।

নেতৃদ্বয় অ‌বি‌ল‌ম্বে যুগপৎ আ‌ন্দোল‌নের প্রধাননেত্রী দেশমাতা বেগম খা‌লেদা জিয়া ও জামায়াতে ইসলামী আমীর ডাঃ শ‌ফিকুর রহমান, বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দী‌ ও আ‌লেম ওলামাদের না‌মে দা‌য়েরকৃত মিথ্যা  ও হয়রানীমুলক মামলা প্রত্যাহার ক‌রে নি:শর্ত মু‌ক্তির দাবী জানান। বিজ্ঞ‌প্তি