প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবীরের সাক্ষাৎ রাজনৈতিক কৌশল: কৃষিমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবীরের সাক্ষাৎ রাজনৈতিক কৌশল: কৃষিমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি ঐতিহাসিক ভূমিকা আছে। এ জন্য আমরা টাঙ্গাইলের মানুষ তাঁকে নিয়ে গর্ব, অহংকার করি। রাজনীতিতে নানা ভুলভ্রান্তি হতেই পারে, চিন্তা-চেতনায় দ্বিধাবিভক্তি আসতে পারে। কাজেই একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এমন নয় যে তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন। এটা রাজনৈতিক কৌশল। আপনাদের অপেক্ষা করতে হবে। রাজনৈতিক নীতির আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। এটা নিয়ে এত ভাবনার কারণ আছে বলে আমি মনে করি না।’