হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা দুলু - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা দুলু

জনবার্তা প্রতিবেদন
মে ২৬, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার (২৫ মে) রাতে বাসায় হার্ট অ্যাটাক করলে তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২৬ মে) দুলুর ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি জানান, বর্তমানে দুলু এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডা. অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দুলুর রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।