পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলা, মৃত ব্যক্তির দাফন সম্পন্ন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলা, মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কানন (২৮), বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ (৩০), তেঁতুলিয়া উপজেলার জামায়াত কর্মী মো. জয়নাল (৪০) ও সাইফুল ইসলাম (৬৫), দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান (৩৫), বিএনপির সমর্থক রেজাউল ইসলাম (৪৫), আটোয়ারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আতা ও বিএনপির কর্মী সিদ্দিকুল ইসলাম (৩৫)।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।