দেশে ফিরেছেন মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

জনবার্তা প্রতিবেদন
মে ৮, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন।

বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব ওমরা পালন শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন।