কারাবন্দি মির্জা ফখরুলের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারাবন্দি মির্জা ফখরুলের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কারাবন্দি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণীকে সহমর্মিতা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার উত্তরার বাসায় গেছেন। আজ রোববার  বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের বাসায় যান গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বিএনপি মহাসচিবের বাসায় যান।

এরপর মির্জা ফখরুলের বাসায় যান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান, সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব  রহমান প্রমুখ।