কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ১, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

নেতিবাচক আচরণের অভিযোগ চলতি রমজান মাসে পবিত্র কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি আরব। একই সঙ্গে ওমরাহ পালনের ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান শনাক্ত করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পবিত্র কাবায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করাসহ মুসল্লিরা যেন শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন সেটি নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে ওমরাহ পালনের জন্য পবিত্র কাবায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের ভিড় ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক নির্দেশনায় বলা হয়েছে, মুসল্লিরা যেন পবিত্র মসজিদে কাবায় আসার বদলে হোটেলের নামাজ ঘরে নামাজ আদায় করেন, বিশেষ করে রমজানের শেষ দশদিন।

উল্লেখ্য, এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।