ওমরাহতে গিয়ে ১১ বছর পর হারানো সন্তান ফিরে পেলেন মা - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহতে গিয়ে ১১ বছর পর হারানো সন্তান ফিরে পেলেন মা

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় ভয়াবহ বোমা হামলার শিকার হয় গ্রামের পর গ্রাম। সেই সময় ছোট্ট এক শিশুকে হারিয়ে ফেলেন তার মা-বাবা। কোথাও খুঁজে না পেয়ে একসময় আশা হারিয়ে ফেলছিলেন তারা। সেই ছেলেকে এবার সৌদি আরবে পবিত্র ওমরাহ করতে গিয়ে খুঁজে পেলেন মা। খবর গালফ নিউজের

মায়ের সঙ্গে ছেলের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেই ভিডিওর কথা তুলে ধরে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে এক দম্পতির কাছে আশ্রয় পায় ওই শিশু। তারা নিজেদের সন্তানের মতোই বড় করেন শিশুটিকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরবে যান সেই দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন শিশুটির জন্মদাত্রী মা। সেখানে হঠাৎ করেই তাদের দেখা হয়। সন্তানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের অনুসন্ধানের।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সন্তানকে খুঁজে বেড়াচ্ছিলেন মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এর জন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিল পরিবারটি।

মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিল। বিষয়টি তাদের জানানোর পর মা-সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়।