পি কে হালদারের বান্ধবী অবন্তিকার জামিন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পি কে হালদারের বান্ধবী অবন্তিকার জামিন

জনবার্তা প্রতিবেদন
মার্চ ৪, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।

এখন অবন্তিকার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।

৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তা পাচারের মামলায় গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। রায়ে পিকে হালদার ছাড়াও ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।