খেলার কথা বলে আ.লীগ ফাউল খেলছে : নুর - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেলার কথা বলে আ.লীগ ফাউল খেলছে : নুর

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার খেলার কথা বলে ফাউল খেলছে। এভাবে ফাউল খেললে জনগণ প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে মাঠ থেকে বের করে দেবে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে একটি বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, এ সরকারের বিএনপির মতো একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দলের মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতাদেরও গ্রেপ্তার থেকে রেহাই দিচ্ছে না।

তিনি বলেন, কারাগার থেকে বের হয়েও মানুষ নিরাপদ নয়। এ সরকার দেশকে একটি বড় কারাগারে পরিণত করেছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আব্দুজ জাহেরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আবু হানিফ, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম ফাহিম,শাকিলউজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব ঈসমাইল, গণঅধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক এ্যাডভোকেট শওকত, যুব অধিকার পরিষদের সভাপতি মুনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান।