থানায় ও আদালতে পড়ে থাকা আলামতের অবস্থা জানাতে নির্দেশ - জনবার্তা
ঢাকা, , |

থানায় ও আদালতে পড়ে থাকা আলামতের অবস্থা জানাতে নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১৮, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের সব থানা ও আদালতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মামলার আলামতের সর্বশেষ অবস্থা জানিয়ে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২ মাসের মধ্যে এ রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)আদালতের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মোহাম্মাদ শিশির মনির।