দেশে আবারও জ্বালাও-পোড়াও করতে চায় বিএনপি: জয় - জনবার্তা
ঢাকা, , |

দেশে আবারও জ্বালাও-পোড়াও করতে চায় বিএনপি: জয়

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ২০১৪-১৫ সালের মতো লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দেশে আবারও জ্বালাও-পোড়াও করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি সমাবেশ নিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।