নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইশরাকের লিফলেট বিতরণ - জনবার্তা
ঢাকা, , |

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইশরাকের লিফলেট বিতরণ

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৮, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর গোপীবাগে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন তারা। এ সময়ে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার গোপীবাগ থেকে টিকাটুলি মোড় পর্যন্ত বিভিন্ন বিপণিকেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি জনসাধারণকে অসহযোগ আন্দোলনে সমর্থন দেওয়ার অনুরোধ করেন তিনি।

লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটন, সহসভাপতি জীবন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, যুবদল সভাপতি শোয়েব, সেক্রেটারি শ্রমিক দলের সভাপতি ছাত্রদলের সভাপতি, ওয়ারি থানা ছাত্রদল সভাপতি তৌকীর আহমেদ হৃদয়সহ অঙ্গ সংগঠনের নেতারা।