নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, , |

নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

এক যুগ আগে রাজধানীর রমনা থানার নাশকতার এক মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন— আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আ. রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফাকরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার।

আসামিদের দণ্ডবিধির পৃথক দুই ধারায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করে।