বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীমসহ ৪৩৫ নেতা-কর্মীর আগাম জামিন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক অসীমসহ ৪৩৫ নেতা-কর্মীর আগাম জামিন

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

পৃথক মামলায় আগাম জামিনের জন্য আজ নাসির উদ্দিন আহমেদ অসীম, ইশরাক হোসেনসহ নেতা-কর্মীরা আদালতে হাজির হন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস, গাজী কামরুল ইসলাম, কে আর খান পাঠানসহ কয়েকজন শুনানিতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আইনজীবীদের তথ্য অনুসারে, নাসির উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে ২৯ নভেম্বর ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। আর বরিশালের গৌরনদীতে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইশরাক হোসেনসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ নভেম্বর মামলা করেন যুবলীগ নেতা মো. রাসেল রাঢ়ি।