বিএনপি নেতা মজনুসহ ১৩ জনের আড়াই বছর করে কারাদণ্ড - জনবার্তা
ঢাকা, , |

বিএনপি নেতা মজনুসহ ১৩ জনের আড়াই বছর করে কারাদণ্ড

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

২০১৮ সালে রাজধানীর শাহজাহানপুর থানায় পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ১৩ জনকে আড়াই বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এই রায় ঘোষণা করেন।

এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচ জনকে খালাসের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি করা হয়।