বুবলী দিলেন ধন্যবাদ, অপু বললেন মানুষ হয়ে বিপদে পড়েছি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুবলী দিলেন ধন্যবাদ, অপু বললেন মানুষ হয়ে বিপদে পড়েছি

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ১৪, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নি স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। তিনি জানান, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ভোল পাল্টাতে সময় নেননি। ওই পোস্ট দেওয়ার পরদিন মুন্নি জানান তার ফেসবুক আইডি ক্যাকারদের কবলে পড়েছিল।

এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনেন মুন্নি। তবে কলরেকর্ডটি এডিট করা ছিল। মুন্নির কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ মুন্নি। কল রেকর্ড ফাঁসের অভিযোগে অপুকে অভিযুক্ত করেন তিনি। সেইসঙ্গে জানান অন্যের কথায় বুবলীকে সন্দেহ করেছেন তিনি এবং অপু তাকে ব্যবহার করেছেন।

এরপরই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সরব হয়েছেন অপু-বুবলী। মুন্নির সাক্ষাৎকার নিজের ফেসবুকে শেয়ার দিয়ে বুবলী জানিয়েছেন ধন্যবাদ। তিনি লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’

তবে অপু বিশ্বাসের মতে মুন্নির কথাগুলো কারও লিখে দেওয়া। নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন মুন্নি। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ওই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তাপস।