সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসানের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

সাকিব আল হাসানের বার্ষিক গড় আয় সাড়ে পাঁচ কোটি বলে নির্বাচনী হলফ নামায় দেখানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় সাকিব আল হাসান এই আয়-ব্যায়ের হিসাব দিয়েছেন বলে জানানো হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হলফনামায় মাগুরা ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।

হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাশ উল্লেখ করেছেন।