বাংলাদেশটাই এখন কারাগার: মঈন খান - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশটাই এখন কারাগার: মঈন খান

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মঈন খান বলেন, ‘আমরা বিরোধী দলের রাজনীতি করি। আমরা সরকারের বিরোধী নই, সরকারের অন্যায়ের বিরোধী। সংবিধান বলে, সরকারের ভুল কাজে জবাবদিহি নিশ্চিত করা বিরোধী দলের কাজ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী।’ তাঁর অভিযোগ, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দলকে নিঃশেষ করতে চায়।

আবদুল মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে, তারা কথা বলতে চায়, চিন্তার স্বাধীনতা চায়। স্বাধীনতার এত বছর পর কি আমরা তা অর্জন করেছি? এই প্রশ্ন তরুণ প্রজন্মকে করতে হবে।’ তিনি প্রশ্ন করেন, যে দল গণতন্ত্র চায় না, তারা কীভাবে স্বাধীনতার পক্ষের হতে পারে?

সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বলে, বিএনপিতে মানুষের আস্থা নেই। তাহলে ১০টি বিভাগীয় সমাবেশ কীভাবে সফল হয়েছে?