৪১ কোটি টাকা পাচার : পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট আদালতে জমার নির্দেশ - জনবার্তা
ঢাকা, , |

৪১ কোটি টাকা পাচার : পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট আদালতে জমার নির্দেশ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

৪১ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার (২৭ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এই আদেশ দেন।

আদেশের বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

আদালতে আজ জাকিরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।