বিএনপি কোনো দল নয়, বরং একটা সমিতি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী আর রাজাকারদের মিলনমেলায় পরিণত হয়েছে বিএনপি। বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়। এদের কোনো আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।
নির্বাচন করার মতো বিএনপির কোনো নেতা নেই দাবি করে শেখ সেলিম বলেন, যাঁরা রাজনীতি করবেন, তাঁদের জনগণের কল্যাণে কর্মসূচি দিতে হয়। কিন্তু বিএনপির কর্মসূচি হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবেন, খালেদা জিয়া ভাষণ দেবেন। এটা কোনো রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না। কারণ, তাদের দলে কোনো নেতা নেই। খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি।