সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৩ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশবাসীসহ সারা বিশ্বও তাকিয়ে আছে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের সমাপনী দিনের কর্ম-অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।