সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২২ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভার উপজেলার একটি আবাসন প্রকল্প এলাকা থেকে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহার দাবি, তাঁরা গোপনে সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।