সরকার ১০ ডিসেম্বরের আগে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় : মির্জা আব্বাস - জনবার্তা
ঢাকা, , |

সরকার ১০ ডিসেম্বরের আগে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় : মির্জা আব্বাস

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মামলা, হামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে ১০ ডিসেম্বর গণসমাবেশ দমানো যাবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে মামলা, হামলা ও গ্রেপ্তার করে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ভীত নয়। যেকোনো ধরনের সন্ত্রাসের মোকাবিলা করে আমরা সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার দুপুরে মির্জা আব্বাস এ সব কথা বলেন।