সরকারকে সরাতে প্রয়োজন অসহযোগ আন্দোলন : মঈন খান - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে সরাতে প্রয়োজন অসহযোগ আন্দোলন : মঈন খান

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৩, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।’

গত বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বিএনপির শরিকরা।