সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নেতার পাশে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর - জনবার্তা
ঢাকা, , |

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নেতার পাশে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৭, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা সেক্রেটারি ডাক্তার ফজলুর রহমান (৬৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে আজ সকালে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীরে জামায়াত এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জিয়াউল হক জিয়া।

ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ডাক্তার ফজলুর রহমানের শরীরের খোঁজখবর নেন তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।