শান্তিনগরেই থেমে গেল ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল - জনবার্তা
ঢাকা, , |

শান্তিনগরেই থেমে গেল ইসি অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৫, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের বাঁধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল।

একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম থেকে ইসি অভিমুখে গণমিছিল শুরু করে দলটি।

মিছিলটি পল্টন-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে আসলে পুলিশ সেখানে ব্যারিকেড দেয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এর আগে গত রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নির্বাচনি তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দেন।