শত উসকানির পরও আমরা শান্ত থাকার উদাহরণ সৃষ্টি করব : ডা. জাহিদ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শত উসকানির পরও আমরা শান্ত থাকার উদাহরণ সৃষ্টি করব : ডা. জাহিদ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বিএনপির গণমিছিলের সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শত উসকানির পরও বিএনপির কর্মীরা কতটা শান্ত থাকতে পারে, আমরা তার উদাহরণ সৃষ্টি করব। আমরা মগবাজার চৌরাস্তায় গিয়ে গণমিছিল শেষ করব। আমরা শান্তিপূর্ণ মিছিল করব।

নয়াপল্টনে আজ শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।

এসময় খালেদা জিয়া, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা ১০ দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচি পালন করছি। ১০ দফা দিতে হবে। ওয়াদুল কাদের বলেছেন, আগামীদিনে কোনো ছাড়া দেওয়া হবে না। আমি তাকে বলতে চাই, দেখে যান গণমিছিল আমরাও কোনো ছাড় দেব না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।