লাতিনের জনসংখ্যার চেয়ে মেসির ফলোয়ার বেশি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাতিনের জনসংখ্যার চেয়ে মেসির ফলোয়ার বেশি

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ আমেরিকার মোট জনসংখ্যার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসির ফলোয়ার বেশি। বিষয়টা অবশ্য অনুমেয়ই। পিএসজি তারকার ভক্ত পুরো পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ফলোয়ারের সংখ্যা আগেও কম ছিল না। বিশ্বকাপ উপলক্ষে সেটা বেড়ে এখন হয়েছে ৪৭৬ মিলিয়ন। আর পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশের জনসংখ্যা ৪৩৯ মিলিয়ন।

এত ফলোয়ার সত্ত্বেও মেসি কিন্তু এ তালিকায় শীর্ষে নন। ৭৪৭.১ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৩৭.৫ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে ব্রাজিলের নেইমার। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে মেসির পরেই আছেন পাওলো দিবালা; তাঁর ফলোয়ার ৬৮.৯ মিলিয়ন।