রাজশাহীর পথে পথে চেকপোস্ট, লোকারণ্য রাজপথ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর পথে পথে চেকপোস্ট, লোকারণ্য রাজপথ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। এরই মধ্যে চলছে পরিবহণ ধর্মঘট। ফলে দুদিন আগে থেকেই সমাবেশমাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। আজ সেই প্রবণতা আরও বেড়েছে। সড়ক-মহাসড়কে হেঁটেই আসতে দেখা গেছে অনেককে। নগরীর অলিগলিতে ভিড়। সমাবেশে যোগ দিতে আসা এসব নেতাকর্মীদের পথে পথে বাধার শিকার হতে হয়েছে বলে রয়েছে অভিযোগ। প্রবেশদ্বার থেকে শুরু করে রেলস্টেশনেও চলছে পুলিশি তল্লাশি। যদিও এসব অস্বীকার করেছে পুলিশ।

বিএনপি নেতাদের অভিযোগ—তল্লাশি করতে গিয়ে সমাবেশে আসা নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। আবার অনেককেই রাজশাহী শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাদের বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে এই অবস্থা চালাচ্ছে পুলিশ।