রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে আওয়ামী লীগ নেতারা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে আওয়ামী লীগ নেতারা

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ উপলক্ষে সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে।

এই জনসভা সফল করার লক্ষ্যে আজ শুক্রবার রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের নেতারা। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ – সমকাল

জনসভাস্থল পরিদর্শনে যাওয়া আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক এ. আরাফাত, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী খান কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।