রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা - জনবার্তা
ঢাকা, , |

রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের পদযাত্রা

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎ, গ্যাস, চাল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মী️দের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি এবং যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

শুক্রবার সকাল ১১ টায় রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্য️ন্ত এই পদযাত্রা কর্ম️সূচি পালন করে।

 

পদযাত্রা কর্ম️সূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ️ নেতারা।