‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ভিসানীতির কথা বলে লাভ নেই’ - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, ভিসানীতির কথা বলে লাভ নেই’

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন ভিসানীতির পর বিএনপি অনেক কথা বলে, এগুলো বলে লাভ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এ সম্পর্ক আরও ভালো হবে। যারা নির্বাচনে বাধা দেবে তাদের ওপর ভিসানীতি আসবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে তবে যথাসময়ে নির্বাচন হবে। কোনো বিদেশি পর্যবেক্ষক আসলে ঠিক আছে; না আসলে সমস্যা নাই। এদেশ আমাদের, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

হাছান মাহমুদ বলেন, অনেকে চোখ রাঙাচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

গত বৃহস্পতিবার ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত’ কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে ‘আইনি বাধ্যবাধকতার কারণে’ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর।