মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

এর আগে আজ বিকেলে আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহের মাধ্যমে এ জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।