মানুষ এই সরকারের পতন দেখতে চায় : ফখরুল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানুষ এই সরকারের পতন দেখতে চায় : ফখরুল

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের পতন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গণতন্ত্র উধাও হয়ে যায়। ৭৫-এর আগেও তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন।তিনি বলেন, লন্ডনে বাংলাদেশিরা বেশি বাড়ি কিনছে। এরা সবাই ক্ষমতাসীন দলের সুবিধাভোগী, লুটেরা। যাদের পায়ে চপ্পল ছিল না, তারাই এখন রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ায়।

বিএনপির এই নেতা বলেন, দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসা আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চায়। অথচ, মানুষ এই সরকারের পতন দেখতে চায়।

আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির জনস্রোত ঠেকানো যাচ্ছে না। এই জোয়ার থামবে না, থামানো যাবে না। বিএনপির সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ হয়ে গেছে।