মহারাষ্ট্রে রতন টাটার প্রয়াণে শোক ঘোষণা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে রতন টাটার প্রয়াণে শোক ঘোষণা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এদিকে রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রে এক দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

জানা গেছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সব সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবতীয় যেসব বিনোদনমূলক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। এমনকি মহারাষ্ট্র সরকারের সব কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়েছে।

টাটা পরিবার সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শিল্পপতির দেহ শায়িত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে ওরলিতে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।